ফাউন্ডেশন পরিচিতি
শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিস্তারে নিবেদিত একটি অলাভজনক, বেসরকারি ও অরাজনৈতিক সোসাইটি।
বাংলাদেশ সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা ফাউন্ডেশন (BLCEF) সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর অধীনে গঠিত একটি অলাভজনক, বেসরকারি, অরাজনৈতিক ও দাতব্য সোসাইটি। অনলাইন ও অফলাইন — উভয় মাধ্যমে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির যাত্রা।
ফাউন্ডেশনের সংঘস্মারকে ২৫টি লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারিত আছে — পাঠাভ্যাস গঠন, শিক্ষা ও প্রশিক্ষণ, প্রকাশনা, ডিজিটাল লাইব্রেরি, গবেষণা, অনুবাদ, শিশু-কিশোর কার্যক্রম, সাংস্কৃতিক আয়োজন, বৃত্তি ও সম্মাননা, সমাজকল্যাণ এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা।
কর্মএলাকা
সংঘস্মারক অনুযায়ী ফাউন্ডেশনের কর্মএলাকা সমগ্র বাংলাদেশ ও বহির্বিশ্ব। প্রয়োজনে দেশের যেকোনো স্থানে শাখা খোলা যাবে।
আয় ও সম্পদের ব্যবহার
ফাউন্ডেশনের আয় ও সম্পদ শুধু ঘোষিত উদ্দেশ্য পূরণে ব্যয় হয়। সদস্যদের মধ্যে লাভ, লভ্যাংশ বা বোনাস হিসেবে কোনো অংশ বণ্টন করা হয় না।
প্রযুক্তি ও প্রকাশনা অংশীদার
BoiAro ফাউন্ডেশনের প্রযুক্তি ও প্রকাশনা অংশীদার। BoiAro একটি পৃথক বাণিজ্যিক প্রতিষ্ঠান; উভয় প্রতিষ্ঠানের হিসাব, তথ্যভান্ডার ও মালিকানা আলাদা।
সর্বশেষ হালনাগাদ: ১৯ অক্টোবর, ২০২৬