মূল বিষয়ে যান
English

নিয়মাবলি

নিয়মাবলিতে সদস্যপদ, সাংগঠনিক কাঠামো, কার্যনির্বাহী কমিটির ক্ষমতা ও দায়িত্ব, সভা, নির্বাচন, কোরাম, নিরীক্ষা, তহবিল ব্যবস্থাপনা, সংশোধন ও বিলুপ্তির বিধান রয়েছে।

সদস্যপদ

  • বর্তমানে দুই শ্রেণির সদস্যপদ: প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সদস্য। ভবিষ্যতে শ্রেণি বাড়ানো যাবে।
  • ১৮ বছর বা তদূর্ধ্ব বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারেন; ছাত্র সদস্যের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য; বিদেশি নাগরিক শর্তসাপেক্ষে।
  • সাধারণ সদস্যপদ কার্যনির্বাহী কমিটির অনুমোদনে কার্যকর হয়।
  • টানা এক বছর চাঁদা পরিশোধ না করলে সদস্যপদ বাতিল হতে পারে।

সাংগঠনিক কাঠামো

  • উপদেষ্টা বোর্ড: সর্বোচ্চ ৭ জন, মেয়াদ ২ বছর; ভোটাধিকার নেই।
  • কার্যনির্বাহী কমিটি: ন্যূনতম ৭ জন; প্রতি ৬ মাসে অন্তত একটি সভা।

সভা ও সিদ্ধান্ত

  • বার্ষিক সাধারণ সভা প্রতি ইংরেজি পঞ্জিকাবর্ষে একবার; ১৫ দিনের নোটিশ।
  • কার্যনির্বাহী কমিটির সভা ২৪ ঘণ্টার নোটিশে; অনলাইন সভা বৈধ।
  • কোরাম: দুই-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি (অনলাইন বা সরাসরি)।

অর্থ ও নিরীক্ষা

  • অর্থবছর জানুয়ারি–ডিসেম্বর; বার্ষিক বাজেট কার্যনির্বাহী কমিটি অনুমোদন করে।
  • বার্ষিক সাধারণ সভায় নিযুক্ত নিরীক্ষক প্রতি বছর হিসাব নিরীক্ষা করেন।
  • ব্যাংক হিসাব যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়।

সংশোধন

সংঘস্মারক ও নিয়মাবলি সংশোধনে ২১ দিনের লিখিত নোটিশ এবং বিশেষ সাধারণ সভায় উপস্থিত সদস্যদের তিন-পঞ্চমাংশের ভোট প্রয়োজন।

যাচাইকৃত নথি প্রকাশের পর এখানে পাওয়া যাবে।

সর্বশেষ হালনাগাদ: ১৯ অক্টোবর, ২০২৬