মূল বিষয়ে যান
English

লক্ষ্য ও উদ্দেশ্য

সংঘস্মারকের ৩ নং ধারা অনুযায়ী সব উদ্দেশ্য সরকার বা যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি গ্রহণের পর বাস্তবায়িত হবে, এবং সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্টের ২০ ধারার পরিপন্থী কোনো উদ্দেশ্য অকার্যকর গণ্য হবে।

  1. উদ্দেশ্য ১: শিক্ষা ও সংস্কৃতি বিস্তারে জনকল্যাণমূলক কার্যক্রম

    শিক্ষা, জ্ঞান, সংস্কৃতি ও সাহিত্যের বিস্তারে সাধারণ মানুষের জন্য মানবিক বা দাতব্য কর্মসূচি, জনস্বার্থমূলক উদ্যোগ এবং প্রয়োজনভিত্তিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা।

    বিভাগ: সমাজকল্যাণ ও লেখক-শিল্পী সহায়তা

  2. উদ্দেশ্য ২: পাঠাভ্যাস গঠন

    শিশু, কিশোর, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা।

    বিভাগ: পাঠাভ্যাস ও পাঠাগার

  3. উদ্দেশ্য ৩: ইনস্টিটিউট, একাডেমি ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা

    ইনস্টিটিউট, একাডেমি ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ জ্ঞান, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা।

    বিভাগ: শিক্ষা ও একাডেমি

  4. উদ্দেশ্য ৪: কুইজ, কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ

    কুইজ, কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম এবং গল্প বলা, কবিতা, প্রবন্ধ ও সাহিত্যবিষয়ক আয়োজন করা।

    বিভাগ: শিক্ষা ও একাডেমি

  5. উদ্দেশ্য ৫: ডিজিটাল শিক্ষা কনটেন্ট ও ইন্টারনেট সম্প্রচার

    ডিজিটাল শিক্ষামূলক কনটেন্ট, সাহিত্য ও জ্ঞানভিত্তিক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার করা এবং ইন্টারনেট রেডিও ও টিভি প্রতিষ্ঠার মাধ্যমে অডিও-ভিডিও স্ট্রিমিংয়ে সম্প্রচার করা।

    বিভাগ: ডিজিটাল মিডিয়া ও সম্প্রচার

  6. উদ্দেশ্য ৬: পাঠ অভিযান, পাঠাগার ও ভ্রাম্যমাণ পাঠাগার

    পাঠ অভিযান ও পাঠচক্র পরিচালনা; পাঠাগার, পাঠকক্ষ এবং বাস ও ট্রেনে পাঠ কর্নার স্থাপন ও পরিচালনা; ভ্রাম্যমাণ পাঠাগার চালু করা।

    বিভাগ: পাঠাভ্যাস ও পাঠাগার

  7. উদ্দেশ্য ৭: পাঠ প্রতিযোগিতা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ কার্যক্রম

    বই পড়া প্রতিযোগিতা ও পাঠভিত্তিক অনুষ্ঠান আয়োজন এবং স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ কার্যক্রম পরিচালনা করা।

    বিভাগ: পাঠাভ্যাস ও পাঠাগার

  8. উদ্দেশ্য ৮: ডিজিটাল লাইব্রেরি ও দুর্লভ সাহিত্য সংরক্ষণ

    ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলা; গুরুত্বপূর্ণ, পুরনো ও দুর্লভ সাহিত্য সংরক্ষণ ও ডিজিটাইজ করা; জ্ঞানভিত্তিক উপকরণ শিক্ষার্থী ও সাধারণ পাঠকের কাছে সহজলভ্য করা।

    বিভাগ: ডিজিটাল লাইব্রেরি ও আর্কাইভ

  9. উদ্দেশ্য ৯: সাহিত্য ও সৃজনশীল লেখার প্রসার; লেখক-শিল্পী ফোরাম

    সাহিত্য, বিশ্বসাহিত্য ও সৃজনশীল লেখার প্রসার; নতুন লেখক, কবি ও গ্রন্থকারদের উৎসাহ প্রদান; পুনর্বাসনের লক্ষ্যে অডিও-শিল্পী, কবি ও লেখক ফোরাম গঠন।

    বিভাগ: সদস্যপদ, ফোরাম ও স্বেচ্ছাসেবা

  10. উদ্দেশ্য ১০: নতুন প্রতিভা অন্বেষণ ও সৃজনশীল কর্মীদের প্রশিক্ষণ

    নতুন লেখক ও সৃজনশীল প্রতিভা অন্বেষণ; লেখক, কবি, অনুবাদক, আবৃত্তিকার, কণ্ঠশিল্পী, বর্ণনাকারী, চিত্রনাট্যকার, সম্পাদক ও অন্যান্য সৃজনশীল কর্মীর প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন; তাঁদের কাজ প্রকাশ ও জনসমক্ষে উপস্থাপনে সহায়তা।

    বিভাগ: শিক্ষা ও একাডেমি

  11. উদ্দেশ্য ১১: বই, ই-বুক ও অডিওবুক প্রকাশ

    বই প্রকাশ ও প্রচার এবং ই-বুক ও অডিওবুক তৈরি ও প্রকাশ করা।

    বিভাগ: সাহিত্য ও প্রকাশনা

  12. উদ্দেশ্য ১২: জার্নাল, ম্যাগাজিন ও গবেষণাপত্র

    জার্নাল, ম্যাগাজিন, গবেষণাপত্র ও অন্যান্য শিক্ষামূলক প্রকাশনা তৈরি করা।

    বিভাগ: সাহিত্য ও প্রকাশনা

  13. উদ্দেশ্য ১৩: পাবলিক ডোমেইন সাহিত্য ও বিনামূল্যে বিতরণ

    পাবলিক ডোমেইন সাহিত্য সংরক্ষণ, সম্পাদনা ও প্রচার এবং শিক্ষা ও সাহিত্য প্রকাশনা বিনামূল্যে বা প্রকল্পভিত্তিতে বিতরণ করা।

    বিভাগ: সাহিত্য ও প্রকাশনা

  14. উদ্দেশ্য ১৪: অডিওবুক ও অডিও ড্রামা

    সাহিত্য, গল্প, কবিতা, নাটক ও শিক্ষাবিষয়ক অডিওবুক প্রযোজনা এবং গল্প বলা ও অডিও ড্রামা তৈরি করা।

    বিভাগ: ডিজিটাল মিডিয়া ও সম্প্রচার

  15. উদ্দেশ্য ১৫: অডিও প্রোগ্রাম ও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কনটেন্ট

    সাহিত্য ও শিক্ষামূলক অডিও প্রোগ্রাম পরিচালনা এবং দৃষ্টিপ্রতিবন্ধী ও পড়তে অসুবিধা হয় এমন মানুষের জন্য অডিও কনটেন্ট তৈরির উদ্যোগ নেওয়া।

    বিভাগ: ডিজিটাল মিডিয়া ও সম্প্রচার

  16. উদ্দেশ্য ১৬: শিশু-কিশোরদের শিক্ষা ও সাহিত্য কার্যক্রম

    শিশু-কিশোরদের জন্য শিক্ষা ও সাহিত্য কর্মসূচি; গল্প বলা, কুইজ, আবৃত্তি ও সৃজনশীল প্রতিযোগিতা; শিশুসাহিত্যের প্রসার; সৃজনশীল লেখা ও পাঠে উৎসাহ।

    বিভাগ: শিশু-কিশোর

  17. উদ্দেশ্য ১৭: সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিবস উদ্‌যাপন

    সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন; জাতীয় ও আন্তর্জাতিক দিবসে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মসূচি; সাহিত্যিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্মরণে আলোচনা ও স্মরণসভা।

    বিভাগ: সংস্কৃতি ও অনুষ্ঠান

  18. উদ্দেশ্য ১৮: ইন্টারনেটভিত্তিক অডিও উদ্যোগ

    শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে ইন্টারনেটভিত্তিক অডিও উদ্যোগ — সাহিত্য আলোচনা, কবিতা ও গল্প পাঠ, গল্প বলা, লেখক সাক্ষাৎকার, শিক্ষামূলক অনুষ্ঠান, শিশু-কিশোর অনুষ্ঠান, ইতিহাস-সংস্কৃতি অনুষ্ঠান এবং রেকর্ডেড ও সরাসরি সম্প্রচার।

    বিভাগ: ডিজিটাল মিডিয়া ও সম্প্রচার

  19. উদ্দেশ্য ১৯: গবেষণা কার্যক্রম

    বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে গবেষণা; ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য গবেষণা; শিক্ষা গবেষণা; গবেষণাপত্র প্রকাশ; গবেষক ও শিক্ষার্থীদের গবেষণায় সহায়তা।

    বিভাগ: গবেষণা ও অনুবাদ

  20. উদ্দেশ্য ২০: অনুবাদ কার্যক্রম

    বিশ্বসাহিত্য বাংলায় অনুবাদ; বাংলা সাহিত্য ইংরেজি ও অন্যান্য ভাষায় অনুবাদের উদ্যোগ; সাহিত্য ও সংস্কৃতির আন্তর্জাতিক বিনিময়; অনুবাদকদের প্রশিক্ষণ ও উৎসাহ প্রদান।

    বিভাগ: গবেষণা ও অনুবাদ

  21. উদ্দেশ্য ২১: সাহিত্য উৎসব, বইমেলা ও সম্মেলন

    সাহিত্য উৎসব, বইমেলা, সেমিনার ও সম্মেলন, লেখক-পাঠক সম্মিলন, বই আলোচনা, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন জ্ঞানভিত্তিক সমাবেশ।

    বিভাগ: সংস্কৃতি ও অনুষ্ঠান

  22. উদ্দেশ্য ২২: পুরস্কার, সম্মাননা ও বৃত্তি

    লেখক ও সাহিত্যব্যক্তিত্বদের সম্মাননা; নতুন লেখকদের পুরস্কার; শিক্ষার্থী ও মেধাবী তরুণদের উৎসাহ পুরস্কার; পাঠ ও সাহিত্য পুরস্কার; সামর্থ্য অনুযায়ী শিক্ষা ও সাহিত্যে বৃত্তি, অনুদান বা আর্থিক সহায়তা।

    বিভাগ: পুরস্কার, সম্মাননা ও বৃত্তি

  23. উদ্দেশ্য ২৩: সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম

    সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বই প্রদান; শিক্ষা উপকরণ বিতরণ; গ্রামীণ ও সুবিধাবঞ্চিত এলাকায় পাঠ কর্নার বা পাঠাগার স্থাপনে সহায়তা; শিক্ষা ও সাহিত্য বিষয়ে সচেতনতা; তরুণদের বই, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে যুক্ত করে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা; দুর্যোগ বা বিশেষ জরুরি পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী শিক্ষা ও মানবিক সহায়তা।

    বিভাগ: সমাজকল্যাণ ও লেখক-শিল্পী সহায়তা

  24. উদ্দেশ্য ২৪: লেখক ও সংস্কৃতিকর্মীদের সহায়তা

    আর্থিকভাবে বিপর্যস্ত লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সহায়তার উদ্যোগ; প্রবীণ সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মাননা; নতুন প্রজন্মের সাথে প্রবীণ সাহিত্যিকদের সংযোগ স্থাপন।

    বিভাগ: সমাজকল্যাণ ও লেখক-শিল্পী সহায়তা

  25. উদ্দেশ্য ২৫: শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের সাথে সহযোগিতা

    স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পাঠাগার ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যৌথ কার্যক্রম; সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রকল্প বাস্তবায়ন; দেশি ও আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা।

    বিভাগ: অংশীদারিত্ব ও সহযোগিতা